পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রতি নমনীয় বলে অভিযোগ করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। রবিবার কলকাতায় একটি র্যালিতে তিনি বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের শাসনামলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে।
অমিত শাহ বলেন, আমি এখানে এই কথায় বলতে এসেছি দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের কথা চিন্তা না করে পশ্চিমবঙ্গের মানুষদের কথা চিন্তা করা উচিত। সূত্র: দ্য হিন্দু।
জনতাকে উদ্দেশ্য করে অমিত শাহ বলেন, যদি মানুষ চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের কাছে জবাবদিহি করতে হবে তাহলে বিজেপিকে চৌরঙ্গী ভোট ও ২০১৬ সালের বিধানসভার নির্বাচনের মধ্য দিয়ে শুরু করতে হবে।
সম্প্রতি পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে বিজেপি ১৭ শতাংশ ভোট অর্জন করেছে যা মোটেও ছোট অর্জন নয় বলে জানান অমিত শাহ।
এদিকে তৃৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে বিজেপি প্রধানের বিরুদ্ধে অভিযোগ করেছে। পশ্চিমবঙ্গে অমিত শাহ বিধান সভার নির্বাচনের প্রচারণায় এসে সরকারি গেস্ট হাউজে অবস্থান করে নির্বাচন বিধি লঙ্ঘন করেছেন। ক্যাম্পেইনের সময় তিনি কলকাতা পোর্ট ট্রাস্ট্রে অবস্থান করেছিলেন। তূণমূল কংগ্রেসের সংসদীয় নেতা সুদীপ বন্দোপ্যাধ্যায় একথা জানিয়েছেন।
