ব্রাজিল বিশ্বকাপের পরে জাতীয় দল থেকে সড়ে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও ৩৫ বছর বয়সী ইতালিয়ান প্লে মেকার আন্দ্রে পিরলো বলেছেন, আজ্জুরিদের জার্সি গায়ে তিনি খেলা চালিয়ে যেতে চান।
এ সম্পর্কে জুভেন্টাসের সাবেক এই তারকা স্থানীয় গাজ্জেটা টেলিভিশনে বলেছেন, এ সম্পর্কে আমার সাথে নতুন ইতালিয়ান কোচ এন্টোনিও কন্টের কথা হয়েছে। কন্টে আমাকে প্রশ্ন করেছেন আজ্জুরিদের হয়ে পুনরায় খেলার জন্য আমি প্রস্তুত রয়েছি কিনা। আমি এ ব্যপারে তাকে ইতিবাচক মনোভাব পোষণ করেছি। এটা কঠিন একটি সিদ্ধান্ত। জাতীয় দলের হয়ে আমি খেলা বন্ধ করতে চেয়েছিলাম। কিন্তু কন্টে আমাকে সহযোগিতকা করার অনুরোধ জানিয়েছে। আমিও সেটা করতে পারলে খুশী হবো। আমা করছি সবাই মিলে দারুণ কিছু অর্জন করতে পারবো।
