বিমা শিল্পের প্রদর্শনী ১৮ সেপ্টেম্বর শুরু

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৫৮
প্রথম বারের মতো ‘বাংলাদেশ ইনস্যুরেন্স এক্সিবিশন ২০১৪’ আয়োজন করতে যাচ্ছে ‘রেড কার্পেট ৩৬৫ লিমিটেড’। আগামী ১৮ থেকে ২০ সেপ্টেম্বর রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব কথা জানিয়েছে বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। এক্সিবিশনে বিআইএ সার্বিক সহযোগিতা দেবে বলেও জানানো হয়।
প্রদর্শনীতে বিভিন্ন বিমা কেম্পানি বিমার গুরুত্ব ও তাদের পলিসি সম্পর্কে দর্শকদের জানাতে পারবে। একই সঙ্গে ‘সিকিউরিং টুমরো’ বিষয়ক মূলভাব নিয়ে কিছু সেমিনার থাকবে। সমগ্র বিমা শিল্পকে এক জাগায় নিয়ে আসার এবং প্রতি বছর এই আয়োজন চালিয়ে যাওয়ার প্রচেষ্ট থাকবে বলে জানানো হয়েছে।
 
ইঅ/চৌফে/শ১০০