মুশফিকের শতক

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৪, ২২:০৮



ফলোঅনে পড়ে বাংলাদেশ যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে তখন পরাজয় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে সফরকারীদের। সামনে বড় টার্গেট ইনিংস পরাজয় এড়ানো। সেই কাজটা ভালোভাবেই শেষ করলেন অধিনায়ক মুশফিক। নিজের দ্বিতীয় টেস্ট শতকের বিনিময়ে চরম লজ্জা থেকে বাঁচালেন দলকে। তবে ১০ উইকেটে পরাজয়ের লজ্জাটা থাকলোই।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নেয়ায় অনেক সমালোচনা সইতে হয়েছে মুশফিকুর রহিমকে। এই সেঞ্চুরিই হয়তবা কিছুটা হলেও সমালোচনার আড়ালে টানবে তাকে!

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে ৪৮৪ রান। জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ১৮২। ফলোঅনে পড়ায় আবারও ব্যাট করতে যেতে হয় মুশফিকদের। এবার অধিনায়কের শতকে বাংলাদেশ সংগ্রহ করে ৩১৪ রান। স্বাগতিকদের দেয় ১২ রানে টার্গেট। কোনো উইকেট না হারয়েই লক্ষে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।