একাধিক প্রতিষ্ঠানকে বিএসইসির জরিমানা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৪, ২১:৪৪
 
 
 
 
আইন অমান্য করা ও মিথ্যা তথ্য দেয়ার কারণে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ ছাড়া সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, হামিদ ফেব্রিক্স লিমিটেডের মাধ্যমে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) পাইলট প্রজেক্ট শুরু হবে। অ্যালায়েন্স এস এন্ড পি শরীয়াহ ইনডেক্স ফান্ডের জন্য ন্যূনতম অর্থ সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় ফান্ডটির স্কীম গঠনের প্রস্তাব বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার কমিশনের এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএসইসি জানিয়েছে, মিথ্যা তথ্য দিয়ে আইপিও অনুমোদন নিয়েছে ফার কেমিক্যাল। এজন্য ফার কেমিক্যাল ও এর ইস্যু ব্যবস্থাপক ফার্স্ট সিকিউরিটিজ সার্ভিসেস লিমিটেডকে ৫ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ফার্স্ট সিকিউরিটিজের প্রধান নির্বাহি কর্মকর্তা কাজী সাইফুর রহমান আইন বহির্ভূতভাবে ধারাবাহিক লেনদেন করায় তাকে ১০ লাখ টাকা জরিমানা ও আগামী ৫ বছর পুঁজিবাজার কার্যক্রমে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছে। আর ফার্স্ট সিকিউরিটিজকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই কাজে অংশগ্রহণ করায় হেরিট্যাজ ক্যাপিটাল ম্যানেজমেন্টকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। এছাড়া অ্যাপেক্স ইনভেস্টমেন্টের পরিশোধযোগ্য গ্রাহকদের তহবিলে ঘাটতি রাখায় প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ফনিক্স সিকিউরিটিজের পরিচালক বা নমিনি পরিচালকদের ঋণ গ্রহণ ও ৫ লাখ টাকার বেশি নগদ লেনদেন করায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আর সম্পদ ব্যবস্থাপক কোম্পানি অ্যালায়েন্স এসেট ম্যানেজমেন্টের অ্যালায়েন্স এস এন্ড পি শরীয়াহ ইনডেক্স ফান্ডের (বেমেয়াদী মিউচ্যুয়াল ফান্ড) জন্য ন্যূনতম তহবিল সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় ফান্ডটির স্কীম গঠনের প্রস্তাব বাতিল করেছে বিএসইসি।
 

 

ইঅ/চৌফে/শ২২৪