যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে দ্বিতীয়বারের মতো জয় পেয়েছে ব্রাজিল। মঙ্গলবার ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতল তারা। দলের পক্ষে একমাত্র গোলটি করেছেন মিডফিল্ডার উইলিয়ান। সূত্র: ওয়েবসাইট।
দলটির নতুন অধীন অধিনায়ক নেইমার কোনো গোল না পেলেও কয়েকবার আক্রমণে দেখা গেছে তাকে।
প্রথমার্ধের প্রায় মাঝামাঝিতে একাই প্রতিপরে ডি বক্সে বল নিয়ে আক্রমন চালান নেইমার। কিন্তু বলটি জালে জড়াতে পারেননি তিনি। গোল পোস্টের মাথার উপর চলে যায় বলটি। এর কিছুক্ষণ পর ফ্রি-কিক পায় ব্রাজিল। শট নেন নেইমার। কিন্তু সেটিও জালে জড়াতে পারেননি তিনি। এর দুই মিনিট পরে আবার ফ্রি-কিক পাওয়া ব্রাজিলে অস্কার বল এগিয়ে দেন নেইমারকে লক্ষ্য করে। নেইমারের বানিয়ে দেয়া গোলে ৩১ মিনিটে গোল করেন ১৯ নম্বর জার্সি পড়া উইলিয়ান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আরো একটি গোলের সুযোগ তৈরি হলেও ব্যর্থ হয় ব্রাজিল। ৬১ মিনিটে ইকুয়েডর সমতায় ফেরার সুযোগ পেলেও তা আটকে দেন ব্রাজিলে গোলরক্ষক জেফারসন। এরপর নেইমার আরো একটি গোলের সুযোগ হারায়। শেষপর্যন্ত ১-০ গোলে সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিলকে।
