পাকিস্তানে বিমান হামলায় ৬৫ ‘জঙ্গি’ নিহত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৫৫
 

পাকাস্তানে বিমান হামলায় ৬৫ জন তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। বুধবার পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ‘তারা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তালেবান বিরোধী অভিযানের অংশ হিসেবে নতুন করে চালানো বিমান হামলায় ৬৫ জন জঙ্গিকে হত্যা এবং তাদের পাঁচটি আস্তানা ধ্বংস করেছে।’
সরকারি এক বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী প্রথমে বুধবার সকালে উত্তর ওয়াজিরিস্তানের দত্ত খেল এলাকায় বিমান হামলা শুরু করে। এতে ৩৫ জন নিহত হয়। এরপর তারা শাওয়াল উপত্যকার একটি গ্রামে হামলা চালায়। এতে ৩০ জন জঙ্গি নিহত হয়েছে।

সূত্র-বাসস।