আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবীতে ফিরেছেন তিন নভোচারি। বৃহস্পতিবার তারা কাজাখ স্টিপি অঞ্চলে অবরতরণ করেন। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস এ কথা জানায়। খবর: এএফপির।
নভোচারিদের মধ্যে রয়েছেন আমেরিকার স্টিভেন সোয়ানসন এবং রাশিয়ার আলেকজান্ডার স্কভরটসভ ও ওলেগ আরটিমিয়েভ। মহাকাশে তারা ছয় মাসেরও বেশি সময় ছিলেন।
তারা গত ২৬ মার্চ মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেন।
