আজমলকে সাহায্য করতে সাকলাইনের কাছে পিসিবি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৫২



অবধৈ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়া সাইদ আজমলের সমস্য দূর করতে সাবেক বিশ্ব সেরা অফ স্পিনার সাকলাইন মুশতাকের শরণাপন্ন হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আজমলকে সাহায্য করার প্রস্তাবে সাকলাইন বলেন, তারা আমাকে জিজ্ঞাসা করেছে, আজমলকে আমি সাহায্য করব কি না। (আজমলকে সাহায্য করতে) আমার ভালোই লাগবে। আমি বলেছি, অবশ্যই করব।

তিনি বলেন, আজমলের সব বলই অবৈধ হিসেবে ধরা হয়েছে, এটা দুশ্চিন্তার বিষয়। মঙ্গলবার আমি পিসিবির ফোন পেয়েছি। আমরা কথা বলছি কিন্তু এখনও কথা দেইনি।”

গত মঙ্গলবার আজমলকে আন্তর্জাতিক ক্রিকেটে বল করা থেকে নিষিদ্ধ করে আইসিসি। বিবৃতিতে তারা জানায়, পরীক্ষার পর আজমলের বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে।