চ্যাম্পিয়ন সেনাবাহিনী, রানারআপ নৌবাহিনী

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৪, ২০:২৭




আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০১৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার যশোর সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় সেনাবাহিনী দল ১-০ গোলে নৌবাহিনী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল সিলোন খান শ্রেষ্ঠ খেলোয়াড় বিবেচিত হন।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর কমডোর এম শাহীন ইকবাল, (ট্যাজ), এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন, কমডোর কমান্ডিং খুলনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। খবর বাসসের।
এ সময় সেনা, নৌ এবং বিমান বাহিনীর সকল দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দসহ যশোর এরিয়ার সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।