আর্জেন্টিনায় একদল খ্যাপাটে সমর্থক মাঠে ঢুকে খেলোয়াড়ের জামাকাপড় খুলে নিয়েছে। ঘটনাটা আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব ভিল্লা সান কার্লোসের সঙ্গে দেপোর্তিভো ইতালিয়ানোর খেলায়। ম্যাচ হেরে যাচ্ছিল ইতালিয়ানো, দ্বিতীয়ার্ধে হুট করে জনাচারেক সমর্থক ঢুকে পড়ে মাঠের মধ্যে। জোর করে দেপোর্তিভোর ডি বিয়াসি নামের এক খেলোয়াড়ের গা থেকে জার্সি আর শর্টস খুলে নেয়। ডি বিয়াসিকে দাঁড়িয়ে থাকতে হয় অন্তর্বাস পরে! বাড়তি জার্সি-শর্টস ছিল বলে রক্ষা!
