ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটে পাঠালো বাংলাদেশ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৪, ২১:৩৫



টস জিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে খেলাটি মাঠে গড়িয়েছে। ২ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি ১০ উইকেটে জিতে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

 

ওয়েস্ট ইন্ডিজ দলে একটি পরিবর্তন এসেছে। ক্রিস গেইলের পরিবর্তে দলে জায়গায় পেয়েছেন জনসন। বাংলাদেশ তিনটি পরিবর্তন হয়েছে। ইমরুল কায়েস, শুভাগত হোম ও রুবেল হোসেনের পরিবর্তে মাঠে নেমেছেন এনামুল হক, শফিউল ইসলাম ও রবিউল ইসলাম।

চিরায়তভাবে সেন্ট লুসিয়া ব্যাটসম্যানদের পক্ষেই থাকে; বোলারদের মধ্যে সামান্য সহায়তা পেয়ে থাকেন স্পিনাররা। উইকেটের এই তত্ত্বটা সঠিক হলে বাংলাদেশের জন্য সেটা ভালো খবরই হওয়ার কথা। বাংলাদেশের ব্যাটসম্যানরা, বিশেষ করে মুশফিকুর রহিম গত টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে নিজেকে ফিরে পেয়েছেন। এছাড়া অভিষিক্ত স্পিনার তাইজুল প্রথম ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন। এই দু’জনের মতো তাদের সতীর্থরা নিজেদের কাজটা করতে পারলে আশা দেখতে পারে বাংলাদেশ।
 

 

বাংলাদেশ দল:
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, শামসুর রহমান, এনামুল হক, মমিনুল হক, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আল আমিন হোসেন, রবিউল ইসলাম।


ওয়েস্ট ইন্ডিজ দল:
দিনেশ রামদিন (অধিনায়ক), লিওন জনসন, ক্রেইগ ব্রাফেট, কার্ক এডওয়ার্ডস, ড্যারেন ব্রাভো, জার্মেইন ব্ল্যাকউড, শিবনারায়ণ চন্দরপল, কেমার রোচ, সুলিমান বেন,জেরোম টেলর, শ্যানন গ্যাব্রিয়েল।