চেলসি ৪-২ সোয়ানসি

কস্তার হ্যাটট্রিকে চেলসির বড় জয়

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৪, ২২:০৮



দিয়েগো কস্তার হ্যাটট্রিকে সোয়ানসির বিরুদ্ধে বড় জয় পেয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। চেলসির পক্ষে এটাই তার প্রথম হ্যাটট্রিক।


শুরুতে গোল পেতে ভালোই বেগ পোহাতে হয়েছে চেলসিকে। ১১ মিনিটেই এগিয়ে যায় সোয়ানসি। ৪৫ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান কস্তা। এরপর ৫৬ ও ৬৭ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন অ্যাতলেটিকো থেকে আসা এই তারকা স্ট্রাইকার। ৮১ মিনিটে দলের পক্ষে চতুর্থ গোলটি করেন রেমি। ৮৬ মিনিটে একটি গোল পরিশোধ করেছে সোয়ানসি।