১৫৩ রান দিয়ে ২ উইকেট বাংলাদেশের

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ০১:০১

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুশফিক। এজন্য তাকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল। সিরিজের শেষ টেস্টেও একই সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক। খেলা চলছে। আজকের খেলার ফলাফল ২ উইকেট হারিয়ে ৫৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৫৩। ৫৭ তম ওভারটি মেইডেন নিয়েছে বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে এল আর জনসন এবং কেসি ব্র্যাথওয়েট। ১৪৫ রানের জুটি শেষে এখন ব্যাট করছেন কার্ক এডওয়ার্ড এবং ড্যারেন ব্র্যাভো। এডওয়ার্ডের ব্যক্তিগত সংগ্রহ ৫ (২১) এবং ব্র্যাভোর ব্যক্তিগত সংগ্রহ ৪ (১২)।