প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৪৩/৩

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ১১:৫৫
 
দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেট হারিয়ে ২৪৩ রান সংগ্রহ করেছে। ৫০০তম টেস্টের শুরুতে টস হারলেও বাংলাদেশের বোলিং ব্যর্থতায় শেষ পর্যন্ত হাসিমুখেই দিনটি শেষ করেছে ক্যারিবিয়ানরা।
ব্যাটিংয়ের শুরুতেই ওপেনার লিওন জনসন ও ক্রেইগ ব্রেথওয়েইটের জোড়া অর্ধশতকে উদ্বোধনী জুটিতেই আসে ১৪৩ রান। উদ্বোধনী জুটি ভাঙ্গার পর ৪২ রান যোগ করতে তিন উইকেট হারিয় স্বাগতিকরা। এতে কিছুটা চাপে পড়লেও ড্যারেন ব্র্যাভো আর শিবনারায়ণ চন্দরপলে ব্যাটিং দেয়াল হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য।
 
IMG0
 
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ব্রেথওয়েইট ৬৩, জনসন ৬৬ এবং অ্যাডওয়ার্ডস ১৬ রান করেন। ব্র্যাভো ৪৪ ও চন্দরপল ২৩ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের পক্ষে শফিউল ইসলাম, তাজুল ইসলাম ও মাহমুদউল্লাহ একটি করে উইকেট পেয়েছেন।
শনিবার সেন্ট লুসিয়া বোসেজো স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
 
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ (ব্যাটিং) : ২৪৬/৩ (ব্রেথওয়েইট ৬৩, জনসন ৬৬, অ্যাডওয়ার্ডস ১৬, ব্র্যাভো ৪৪ (অপ.), চন্দরপল ৩৪ (অপ.)। 
বাংলাদেশ (বোলিং): শফিউল ১/৩৭, তাইজুল ১/৭৯, মাহমুদুল্লাহ ১/২৫।