রিয়াল ছাড়ার সিদ্ধান্ত রোনাল্ডোর

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৩০



স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বর্ষসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রাথমিকভাবে দুটি দলও নির্বাচন করেছেন তিনি। এই পর্তুগিজ স্ট্রাইকার হয় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যাবেন নয়ত ম্যান সিটিতে যোগ দেবেন বলে মনস্থির করেছেন। খবর সানডে এক্সপ্রেস।