প্রথম টেস্টে বাংলাদেশের হার। দ্বিতীয় টেস্টের প্রথম দিন হতাশায় কেটেছে টাইগারদের। দ্বিতীয় দিনের প্রথম সেশনে খেলায় ফেরে অতিথিরা। গতদিনের তিন উইকেটসহ প্রথম সেশনেই ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেট তুলে নেয় বাংলাদেশ। আর ওয়েস্ট ইন্ডিজ করে ৩২৩ রান। শিবনারায়ন চন্দরপলের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন সুলেমান বেন।
জেরোম টেইলরকে বিদায় করে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন তাইজুল ইসলাম। প্রথম আধঘণ্টায় রান পাননি চন্দরপল ও ব্র্যাভো। এসময় ‘নো বল’ থেকে আসে দুটি রান।
রবিউল ইসলামের বলে ড্যারেন ব্র্যাভো মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত হলে ভাঙে ৬৬ রানে জুটি। আল-আমিন হোসেনের বলে স্লিপে এনামুল হকের ক্যাচে ব্ল্যাকউড আউট হন। দিনেশ রামদিনকে মুশফিকের সহজ ক্যাচে পরিণত করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তিনি। শফিউল ইসলামের বলে মুশফিকের গ্লাভসবন্দি হয়ে বিদায় নেন কেমার রোচ। টেইলরকে ফিরিয়ে ৫৪ রানের জুটি ভাঙেন তাইজুল । রবিবার ৩ উইকেটে ২৪৬ রান নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ।
