কর প্রদানে পুরস্কৃত হলেন ৪০২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ১৮:১২
 
সর্বোচ্চ কর দেয়ায় ৪০২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। সোমবার জাতীয় কর দিবসের অনুষ্ঠানে ৬৪টি জেলায় দীর্ঘ সময় ধরে কর দিচ্ছেন এবং সর্বোচ্চ করদাতা ৩১৭ জনকে সম্মাননা দেয়া হয়। ৯টি সিটি কর্পোরেশনের আরো ৪৫ জনকেও সম্মাননা দেয়া হয়। আর দুই অর্থ বছরে শীর্ষ ২০ করদাতা ব্যক্তি ও শীর্ষ ২০ করদাতা প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড ও সম্মাননা দেয়া হয়।
সোমবার রাজধানী ঢাকাসহ প্রতিটি বিভাগীয় শহরে আনুষ্ঠানিকভাবে করদাতাদের সম্মানিত করা হয়।
দেশব্যাপী শীর্ষ ৪০ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং ঢাকা বিভাগের শীর্ষ করদাতাদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
২০১২-১৩ করবর্ষের জন্য তালিকায় স্থান পাওয়া ১০ করদাতা পুরস্কারপ্রাপ্তরা হলেন-আবদুল কাদির মোল্লা, সদরউদ্দিন খান, সালাউদ্দিন কাশেম খান, এএম জিয়াউদ্দিন খান, হাজী মো. কাউছ মিয়া, মো. মোতাজ্জেরুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, এম এ হায়দার হোসেন, ডা. এমএম আমজাদ হোসেন, ও গোলাম দস্তগীর গাজী,।
কোম্পানি পর্যায়ে করদাতাদের মধ্যে রয়েছে-শেভরন বাংলাদেশ ব­ক-১২ লিমিটেড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, সিলেট গ্যাস ফিল্ডস, ইউনিলিভার বাংলাদেশ, কর্ণফুলী ফার্টিলাইজার, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক ও সিটি ব্যাংক এনএ।
২০১৩-১৪ অর্থবছরে ব্যক্তি পর্যায়ের সেরা করদাতা হলেন - তাসমিয়া আম্বরিন, হাজী মো. কাউছ মিয়া, গোলাম দস্তগীর গাজী, মোহাম্মদ ইউসুফ, লায়লা হোসেন, হোসনে আরা হোসেন, রুবাইয়াত্ ফারজানা হোসেন, এমএ হায়দার হোসেন, খাজা তাজমহল,  ও মো. মোকছেদুল ইসলাম।
কোম্পানি পর্যায়ে করদাতাদের মধ্যে রয়েছে-শেভরন বাংলাদেশ ব­ক-১২, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন, সিলেট গ্যাস ফিল্ডস, কর্ণফুলী ফার্টিলাইজার, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সিটি ব্যাংক এনএ, স্ট্যান্ডার্ড ব্যাংক, বড়পুকুরিয়া কোল মাইনিং ও ইউনিলিভার বাংলাদেশ।
এছাড়া ঢাকা সিটি কর্পোরেশনে পুরস্কৃত হয়েছেন এ এইচ সৈয়দ ওয়াহিদ, নিলুফার মঞ্জুর, আব্দুল মুক্তাদির, আব্দুল কাদির মোল্লা, সালাউদ্দিন কাশেম খান। ঢাকা জেলায় মফিজুর রহমান, গিলপিন বণিক, আসলাম সেরনিয়াবাত, ইউনুছ আলী, লুত্ফর রহমানসহ ঢাকা বিভাগের ৪৩ জনকে সম্মাননা দেয়া হয়।