পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত ক্রিকেট পেসার মোহাম্মদ আমির বিয়ে করেছেন। কনে পাকিস্তানে জন্মগ্রহণ করা ব্রিটিশ নাগরিক। রবিবার তারা দু’জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, পাকিস্তানের একটি হোটেলে ২২ বছর বয়সী আমির এবং স্নাতকের ছাত্রী ২১ বছর বয়সী নার্গিসের বিয়ে অনুষ্ঠিত হয়।
সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে দুই পরিবারের আত্মীয়-স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাতীয় দলের কোন ক্রিকেটারকেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। খবর ডেইলি মিররের।