থাইল্যান্ডে ব্রিটিশ পর্যটক নিহতের ঘটনায় তদন্ত শুরু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ১৬:৪৩
 
 
 
 
 
 
থাইল্যান্ডে দুই ব্রিটিশ নাগরিক নিহতের ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। থাইল্যান্ড পুলিশ জানিয়েছে, এ জন্য তারা বেশ কিছু সন্দেহভাজনকে খুঁজছে। সন্দেহভাজনের তালিকায় অপর এক ব্রিটিশ পর্যটকের কথা বলা হলেও পরে তা নাকচ করা হয়। এর আগে পুলিশ জানায়, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তারা নিহত ব্রিটিশ নাগরিক ডেভিড মিলার ও হান্নাহ উয়েদারিজের এক বন্ধুকে খুঁজছে। খবর বিবিসির।
সোমবার এ ব্রিটিশ যুগলের লাশ কোহ তাও নামের একটি দ্বীপের সমুদ্র সৈকতের কাছাকাছি একটি বাংলোর পাশে তাদের লাশ পাওয়া যায়। এক সন্ত্রাসী হামলায় তারা মারাত্মক আহত হয়ে মৃত্যুবরণ করেন বলে জানা যায়।
পুলিশ জানিয়েছে, তদন্তে তারা ওই দ্বীপে কর্মরত বার্মার অভিবাসী শ্রমিকদের ওপর বেশি জোর দিচ্ছেন। 
স্থানীয়রা জানিয়েছে, দ্বীপটিতে এ ধরনের ঘটনা এর আগে আর কখনো ঘটেনি।