রিয়ালের জয়োৎসব

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ১৫:১৭
 
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে জয়োৎসবে মেতেছিল রিয়াল মাদ্রিদ। সুইজারল্যান্ডের বাসেলকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিস জায়ান্টরা।
রিয়ালের হয়ে গোল করেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, জেমস রদ্রিগেজ ও করিম বেনজেমা। আর একটি  গোল এসেছে আত্মঘাতী গোলের সুবাদে।
ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে ঘরের মাঠে ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। বাসেলের সুচির ভুলে আত্মঘাতী গোল হলে ১-০ তে লিড নেয় স্বাগতিকরা। এরপর ৩০ মিনিটের মাথায় গোল ব্যবধান দ্বিগুণ করেন গ্যারেথ বেল। এক মিনিট পরেই রোনালদোর গোল। ম্যাচের ৩৭ মিনিটে গোল করেন কলম্বিয়ান তারকা রুদ্রিগেজ।
রুদ্রিগেজের গোলে এক মিনিট পরে বাসেলের পক্ষে একমাত্র গোল করেন গঞ্জালেস।
প্রথমার্ধের গোল বর্ষণের মতো দ্বিতীয়ার্ধে গোল না হলেও ৭৯ মিনিটে রিয়ালের পক্ষে ও ম্যাচের শেষ গোলটি করেন করিম বেনজামো।সূত্র: ওয়েবসাইট।