নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরছেন সাকিব আল হাসান। এশিয়ান গেমসের ক্রিকেট দলে নেয়া হয়েছে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহাগ গাজীর বদলে সাকিবকে দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমসের দলে নেয়া হয়েছে। পেসার আল আমিন হোসেনের জায়গায় ডাক পেয়েছেন রুবেল হোসেন।
১৫ সেপ্টেম্বর নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এশিয়ান গেমসে সাকিবের খেলার সম্ভাবনা তৈরি হয়। বিয়ের কারণে এশিয়ান গেমসের দলে নেয় অধিনায়ক মুশফিকুর রহিমকে। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা।
এশিয়ান গেমস ক্রিকেটের দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, শামসুর রহমান, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাকিব আল হাসান, আরাফাত সানি, মুক্তার আলী, রুবেল হোসেন, তাসকিন আহমেদ।
