সাইপ্রাসের কাব আপোয়েলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শুভসূচনা করল বার্সেলোনা। নিজেদের মাঠ ক্যাম্প নউয়ে বার্সেলোনার পক্ষে একমাত্র গোলটি করেন জেরার্দ পিকে।
ম্যাচ শুরুর প্রথম থেকেই গোলের জন্য আক্রমণের প্রচেষ্টা চালানো হলেও গোলের জন্য অপেক্ষা করতে হয় ২৮ মিনিট পর্যন্ত। মেসির ফ্রি-কিক থেকে হেড দিয়ে আপোয়েলের জালে বল জড়ান পিকে।
IMG0
মেসি-নেইমার জুটিতে বেশ কয়েকবার সুযোগ তৈরি হলেও কোনো গোলের দেখা পাননি তারা। দ্বিতীয়ার্ধে চাভির ক্রস থেকে বল পেপয়েও শট নিতে পারেননি নেইমার। ৬৩তম মিনিটে আপোয়েল পাল্টা আক্রমণ করলেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের মাঠ ছাড়ে বার্সেলোনা।সূত্র:ওয়েবসাইট।
