বাংলাদেশকে হারালো উজবেকিস্তান

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৪, ২০:৫৪



এশিয়ান গেমসে শক্তিশালী উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। এই পরাজয়ের ফলে কোয়ার্টার ফাইনালে ওঠাটা কঠিন হয়ে পড়ল লোডভিক ডি ক্রুইফের শিশ্যদের। সোমবার হংকংয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার ইনচনে খেলার শুরুতেই উজবেকিস্তানকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন মিডফিল্ডার শোদিয়েভ ভোখিদ। প্রথমার্ধের ১৪ ও ২০ মিনিটের মাথায় গোল দুটি করেন তিনি। ৩৩ মিনিটে ব্যবধান বড় করে উজবেকিস্তান। তবে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি।