ঘুষ নেয়ার দায়ে যুক্তরাজ্যের ওষুধ কোম্পানি গ্লাক্সোস্মিথকিনকে ৪৯০ মিলিয়ন ডলার জরিমানা করেছে চীনা আদালত। শুক্রবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ওষুধ কোম্পানিটি নিজেদের পণ্যের প্রচারণার জন্য ডাক্তার ও হাসপাতালকে ঘুষ দিয়েছিল।
আদালত জারিমানা ছাড়াও গ্লাক্সোস্মিথের চীনা শাখার সাবেক প্রধান মার্ক রেইলিকে ৩ বছরের কারাদণ্ড ও চীন থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরো কয়েকজন জিএসকে নির্বাহীকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে চীনের চেংসা আদালত।
এদিকে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় চীনাদের কাছে মা চেয়েছে জিএসকে।
উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে জিএসকের বিরুদ্ধে তদন্ত শুরুর কথা প্রথম ঘোষণা করে চীনা কর্তৃপক্ষ। কোম্পানিটি ১৫০ মিলিয়ন ডলার অবৈধভাবে লাভ করেছে বলে অভিযোগ আনা হয়।
