টরন্টো সিটি কর্পোরেশন নির্বাচনে রাসেল রহমান

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৪, ০৯:৩৩

কানাডার সংসদ নির্বাচন ছাড়াও টরন্টো সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদে নির্বাচনের সংস্কৃতিকর্মী রাসেল রহমান। তিনি আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনে ব্যাপক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় শনিবার ছিলো ফান্ড রেইজিং ডিনার। এতে টরন্টোর বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আর অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল আগত কন্ঠশিল্পী কনকচাঁপা'র গান। এছাড়াও স্থানীয় শিল্পীরাও এতে সংগীত পরিবেশন করেন।