সবচেয়ে উপভোগ্য ব্রান্ড অ্যাপল

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৪, ১৩:২৮
 
 
টানা তিন বছর ধরে ব্রিটেনে সবেচেয়ে উপভোগ্য ব্রান্ড হিসেবে নিজেকে ধরে রেখেছে ‘অ্যাপল’। কিন্তু ‘টুইটারকে’ সরিয়ে দিয়ে ‘ইনিস্টাগ্রাম’ শীর্ষ ২০ এর মধ্যে জায়গা করে নিয়েছে। দ্য কুলব্রান্ড এর তালিকায় ‘ইনিস্টাগ্রাম’ ১৪ নম্বরে তার জায়গা করে নিয়েছে। সূত্র: এএপি।
স্ট্রিমিং সেবা ‘নেটফিক্স’ প্রথম বারের মতো শীর্ষ ২০ এ জায়গা করে নিয়েছে। টেকনলোজি ব্রান্ড ‘বস’ এর মতো ডেটিনেশন রিটেইলার ‘লিবাটির্’ ও ‘সেলফ্রিজস’ এক বছর অনুপস্থিত থাকার পর জায়গা করে নিয়েছে। তিন বছর পর আবারো শীর্ষ ২০ এ জায়গা করে নিয়েছে বিলাসবহুল ফ্যাশন ব্রান্ড ‘স্টেলা ম্যাককার্টনে’।
দুই হাজার ভোক্তা ও ৩৭ জনের একটি প্যানেলের ভোটের মাধ্যমে এই তালিকা তৈরি করা হয়েছে। প্যানেলে মডেল সোফি ডাহল ও জোডি কিড এবং ফ্যাশন ডিজাইনার জুলিয়ান ম্যাকডোনাল্ড ছিলেন।
স্টাইল, নতুনত্ব, মৌলিকত্ব, সত্যতা, স্বতন্ত্রতা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে এই ভোটগুলো দেন ভোটাররা।
২০১৪/১৫ কুলব্রান্ডের শীর্ষ ২০ এ থাকা ব্রান্ডগুলো হল- অ্যাপল, অ্যাসটোন মার্টিন, সাইক, চ্যানেল, গ্লাসটোনবারি, গুগল, ইউটিউব, ডোম পেরিগনোন, রোলেক্স, নেটফিক্স, ব্যাং এন্ড ওলুফসেন, রে-বান, অ্যালেক্সজান্ডার ম্যাককুইন, ইনিস্টাগ্রাম, বস, লিবার্টি, সেলফ্রিজস, সনি, ভার্জিন আটলান্টিক ও স্টেলা ম্যাককার্টনে।