আবারও বেফাঁস টুইট করে বিতর্কে জড়িয়েছেন ইতালির তারকা স্ট্রাইকার মারিও বালোতেল্লি। এ জন্য অনেক কুরুচিপূর্ণ মন্তব্যও শুনতে হচ্ছে তাকে। এক ম্যান ইউ সমর্থক অভিশাপ দিলেন, ওর (বালোতেল্লির) ইবোলা হোক। এমনকি তাকে নোংরা বানর বলেও অভিহিত করেছেন অনেকে।
সম্প্রতি সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাস্কর এক পরাজয়ের পর কৌতুকপূর্ণ মন্তব্য করে বিপাকে পড়েন লিভারপুলের তারকা বালোতেল্লি। সরগরম হয়ে ওঠে সামাজিক মিডিয়াগুলো। তার ওই টুইটার বার্তাকে বর্ণবাদী মন্তব্য বলেও উল্লেখ করেছে সামাজিক মাধ্যমগুলো। মারিও টুইটে লিখেছেন, ‘ম্যান ইউ ... লল (হাস্যকর)।’
তার ওই মন্তব্যে বর্ণবাদী আচরণের ঘ্রান পেয়েছেন সাদা চামড়ার ম্যানইউ সমর্থকরা। জবাবে কড়া ভাষায় দেয়া মন্তব্যে একজন লিখেছেন, ‘ফাক ইউ মারিও, ইউ ফাকিং নাইজার। গো, ইট সাম ব্যানানা এন্ড গেট ইবোলা (মরণ ব্যাধি), ডার্টি মাংকি।’
উল্লেখ্য, ইতালীয় নাগরিক কালো চামড়ার অধিকারী বালোতেল্লির বাবা ছিলেন ঘানার নাগরিক। তিনি ইমিগ্রেসন নিয়ে ইতালীর নাগরিকত্ব লাভ করেছিলেন।
এদিকে এখানেই শেষ হয়নি বির্তক। ঘটনার পর পুলিশ নিশ্চিত করেছে যে, লিভারপুল স্ট্রাইকারের বিরুদ্ধে ওই কটুক্তির বিষয়ে তারা খোঁজ-খবর নিতে শুরু করেছে। মার্সিসাইড পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘তাদের কর্মকর্তারা মারিও বালোতেল্লির টুইটার বার্তা এবং অন্য কটুক্তির বিষয়ে তদন্তে নেমেছে। যেখানে আক্রমণাত্মক মন্তব্য করা হয়েছে বলে প্রকাশিত হয়েছে।’
