ক্রিকেট ইতিহাসের মহাতারকা অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যানের নামে সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাডম্যান ফাউন্ডেশন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ ও ভারতের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারসহ আরো অনেককে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
IMG0
ব্র্যাডম্যান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রিনা হোরি বলেন, আগামী ২৯ অক্টোবর ব্র্যাডম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে স্টিভ ওয়াহ ও টেন্ডুলকারকে সম্মাননা দেয়া হবে। এছাড়া রয়েছেন অ্যালান ডেভিডসন, ডেনিস লিলি ও মার্ক টেইলর। জাকজমকপূর্ণ অনুষ্ঠানটি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।
রিনা হোরে বলেন, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে স্টিভ ও টেন্ডুলকারের ব্যক্তিগত অনেক অর্জন রয়েছে। যদি ব্র্যাডম্যান আজ বেঁচে থাকতেন, তবে যে মাঠে নিজে তার প্রথম টেস্ট খেলার জন্য উন্মুখ ছিলেন সে মাঠে নিঃসন্দেহে এটিকে তিনি স্বীকৃতি দিতেন। সূত্র: ওয়েবসাইট।
