ফুটবল দলের মালিক হলেন কোহলি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৪, ১২:২৩
 
 
ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ফুটবল দলের মালিক হলেন ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি। তার দলের নাম এফসি গোয়া। মঙ্গলবার নিজেই ঘোষণা দেন কোহলি। খবর: এএফপির। 
মঙ্গলবার মুম্বাইয়ে দলের লোগো উন্মোচন অনুষ্ঠানে এসে কোহলি বলেন, আমি ফুটবল খেলা ভালোবাসি। আমি চাই ভারতীয় ফুটবলের উন্নতি হোক। আর তা হবার পথে আইএসএল ভালো উপায়। আন্তর্জাতিক খেলোয়াড়দের সাথে ভারতের লোকাল খেলোয়াড়রা খেলার সুযোগ পাবে। ফলে এই টুর্নামেন্ট থেকে তরুণরা অনেক কিছু শিখতে পারবে। 
কোহলির দলের কোচের দায়িত্বে পালন করবেন ব্রাজিলের লিজেন্ড জিকো। আর খেলোয়াড় হিসেবে গোয়ার হয়ে মাঠে দেখা যাবে আর্সেনাল ও ফ্রান্সের খেলোয়াড় রবার্ট পাইরেসকে। 
আটটি দলকে নিয়ে আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে আইএসএলের প্রথম আসর।