রাজধানীর খিলগাঁওয়ের রেল লেভেল ক্রসিংয়ে ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে কমলাপুর রেল স্টেশনমুখী একটি ট্রেন রেলক্রসিং অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত আবদুল বারেককে (৪৫) ঢাকা মেডকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিগনাল বার অমান্য করে রেল ক্রসিং পার হতে চেষ্টা করার সময় ট্রেনটি এসে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। পরে মাইক্রোবাসটি ছিটকে গিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে এর আরোহী আবদুল বারেক আহত হন।
