এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ শেষ লড়াই করেও সোনা জিততে পারলো না। গতবারের মত এবারো অধরাই রয়ে গেল সেই সোনার পদক। বৃষ্টির কারণে বাংলাদেশকে টার্গেট বেঁধে দেয়া হয়েছিল ৭ ওভারে ৪৩ রান। সেই রান তারা করতে গিয়ে বাংলাদেশর মেয়েরা ৭ ওভারে তুলল ৯ উইকেটে ৩৮ রান।
বাংলাদেশের দুই ওপেনার—আয়েশা রহমান (৭) ও রুমানা আহমেদ (১০) রান আউট হয়ে ফিরে যান। মাত্র ১ রান করে স্টাম্পিং হয়েছেন লতা মণ্ডল। রুমানা ও ফারজানা হক (১০ রান) বাদে কেউ দুই অঙ্ক পর্যন্ত যেতে পারলেন না। শূন্য রানে ফিরেছেন তিনজন।
পাকিস্তানের পক্ষে দুইটি করে উইকেট পেয়েছেন সানা মীর, সাদিয়া ইউসুফ ও নিদা দার।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা ২০ ওভারে ৬ উইকেটে ৯৬ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ২৪ রান করেন বিসমাহ মারুফ। বাংলাদেশের পক্ষে রুমানা আহমেদ ২ উইকেট নেন।
