নিউ ইয়র্কের একজন ডাকবাহক নয় বছর ধরে ৪০ হাজারের বেশি অবিলিকৃত ডাক জমা করেছেন বলে জানিয়েছে প্রসিকিউটররা। এসব ডাকের ওজন এক টনেরও বেশি। শুক্রবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
জোসেফ ব্রুকেটো (৬৭) নামে ঐ ব্যক্তিকে বুধবার আটক করা হয়। ডাকগুলো তার বাড়ি, গাড়ি ও কর্মক্ষেত্রের লকারে রাখা ছিল। তার একজন সুপারভাইজার ব্রুকেটোর ব্যক্তিগত গাড়িতে অবিলিকৃত ডাকগুলো দেখতে পাওয়ার পর তাকে আটক করা হয়। এভাবে ডাক জমানো সেখানকার নীতিমালার পরিপন্থী।
পোস্টাল তদন্তকারীরা পরবর্তীতে দেখতে পান, জোসেফ ২০০৫ সাল থেকে অবিলিকিৃত ডাকগুলো জমা করে রেখেছেন। এর ওজন এক টনেরও বেশি।
জোসেফের আইনজীবী আদালতে বলেছেন, তার মক্কেল বিষণœতায় ভুগছেন। জোসেফ কেন ঐ চিঠিগুলো জমা করে রেখেছিলেন তা তিনি বলেননি।
কোর্টের রেকর্ড অনুযায়ী, ২০০১ সালে জোসেফের পোস্টম্যানের চাকরি নেন। গত ১১ বছর ধরে তিনি নিউইয়র্কের শহরে ডাক বিলি করে আসছিলেন।
পোস্টাল তদন্তকারীদের কাছে ব্রুকোটা বলেছিলেন, তিনি ছয় মাস ধরে ডাকগুলো জমা করে রেখেছিলন এবং কয়েক দিন ধরে বিভিন্ন ব্যক্তিগত কারণে তিনি এই ডাকগুলো বিলি করতে পারেননি। তবে জোসেফের বাড়ি, বাহন ও কর্মক্ষেত্রের লকারে অনুসন্ধান করে আরো মেইল পাওয়া গেছে যা ২০০৫ সালের।
