চিকেন টিক্কা মাসালার কদর কমেছে ব্রিটেনে

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ১১:০৮
 
এক দশেকের বেশি সময় ধরে ব্রিটেনের জনপ্রিয় খাদ্য তালিকার শীর্ষে ছিল চিকেন টিক্কা মাসালা। তবে সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের রেস্টুরেন্টের এই খাবারের কদর কমেছে।
ইউগভের চালানো জরিপে শীর্ষ ১০ খাবারের মধ্যেও স্থান নেই এই ভারতীয় এই খাবারের। পিজ্জা, স্প্যাগেটির পরে ১৪তম স্থানে রয়েছে চিকেন টিক্কা মাসালা। অন্যদিকে, ব্রিটেনের ঐতিহ্যগত খাবার দ্য সানডে রোস্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। খাবারটি ৪৩ শতাংশ ভোট পেয়েছে। এছাড়া পাব ফুড ক্লাসিক স্টেক ও চিপস ৩৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে। অন্যদিকে ইংলিশদের জনপ্রিয় টিটাইম স্কোনস ও অ্যাপল ক্রাম্বল যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে।
যদিও বেশিরভাগ ব্রিটিশ থাই কারি,  চিলি কন কার্নে, স্প্যানিশ পায়েল্লা এবং মরোক্কান টাগিন পছন্দ করেন তারপরও খাবার গ্রহণের ক্ষেত্রে ব্রিটিশ খাবারগুলো প্রথমেই আসে।
মহাসড়তে কফির দোকান বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ঘুম থেকে উঠে এক পান পছন্দ করেন ব্রিটিশরা। ২৯ শতাশং কফি পানকারীর বিপরীতে চা পানকারীর সংখ্যা ৪১ শতাংশ। সূত্র: পিটিআই।