৫০ কোটি টাকার মামলা খেলো ইউনাইটেড এয়ার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ২০:০৬
 
৫০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে ইউনাইটেড এয়ারওয়েজ, এর কর্মকর্তা ও এক সচিবসহ মোট আটজনের বিরুদ্ধে মামলা দায়ের কারা হয়েছে। সোমবার ডিসিসিআই এর সদস্য আবু বক্কর সিদ্দিক ৫ জন বাদী হয়ে ঢাকার প্রথম যুগ্ম-জেলা জজ আদালতে এ মামলাটি দায়ের করেন। মামলার অপর বাদীরা হলেন,  রফিকুল ইসলাম, নারগিস আক্তার, মকবুল হোসেন, সোহানুর রহমান সেলিম।
মামলার বিবাদীরাহলেন, ইউনাইটেড এয়ারওয়েজ লিঃ, ব্যাস্থাপনা পরিচালক, চেয়ারম্যান, ব্যাবস্থাপক (সেলস এডমিন), ম্যানেজার অপারেশন, এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরিস্টস এর ব্যাবস্থাপনা পরিচালক, বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব ও সিভিল এভিয়েশনের চেয়ারম্যান।
মামলার অভিযোগে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর ইউনাইটেড এয়ারওয়েজের বিমানযোগে মালয়েশিয়ায় যাওয়ার জন্য ২১ সেপ্টেম্বর ৫টি টিকেট ক্রয় করে। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার একটি কোম্পানীর সাথে জমি ক্রয় সঙ্ক্রান্তে একটি চুক্তি হওয়ার কথা ছিল।
গত ২৪ সেপ্টেম্বর যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে বোর্ডিং পাশ সংগ্রহ করার পরে বাদী জানতে পারে যে, ফ্লাইটটি বাতিল করা হয়েছে। এয়ারওয়েজ কর্তৃপক্ষ কোন ধরনের তথ্য প্রদান না করেই ফ্লাইটটি বাতিল করায় তারা মালয়েশিয় কোম্পানীর সাথে চুক্তি করতে না পারায় তাদের ৫০ কোটি টাকার ক্ষতি হয়।
তবে মামলাটিতে প্রয়োজনীয কোর্ট ফি দাখিল না করায় ওই আদালতের বিচারক মো. ফজলে এলাহী আগামি ১৬ অক্টোবর প্রয়োজনীয় কোর্ট ফি দাখিলের জন্য দিন ধার্য করেছেন। অ্যাডভোকেট আব্দুস সালাম বাদীপক্ষে মামলাটি দায়ের করেন।