ভারতের সবচেয়ে বড় সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৭৫ বছর পূর্তির ম্যারাথন দৌড়ে পতাকা বহন করবেন ভারতের লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। সিআরপিএফের একজন মুখপাত্র প্রশান্ত শ্রীবাস্তব এ কথা জানিয়েছেন।
প্রশান্ত শ্রীবাস্তব বলেন, এবারের ম্যারাথনে পতাকা বহন করবেন টেন্ডুলকার। এ ব্যাপারে তার সাথে আমাদের আলাপ-আলোচনা হয়েছে। আমরা আরও আশা করছি টেন্ডুলকার ছাড়াও, অন্যান্য স্পোটর্সের লিজেন্ডরাও আমাদের অফিসারদের সাথে এই ম্যারাথনে অংশ নিবেন।
আগামী ১২ অক্টোবর সিআরপিএফের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বাহিনীটি। অনুষ্ঠানের মধ্যে রয়েছে ম্যারাথন দৌড়ও। এই ম্যারাথনের নাম দেয়া হয়েছে ‘ঐক্যবদ্ধভাবে দৌড়’। সেই ম্যারাথনে পতাকা বহন করবেন টেন্ডুলকার।
টেন্ডুলকার ছাড়াও খেলোয়াড় হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিরেন্দ্রর শেবাগ, বক্সার ম্যারি কম, সুশীল কুমার, জশপাল রানা, অজিত পাল সিং। সূত্র: ওয়েবসাইট।
