এবার সন্দেহের তালিকায় সুনীল নারাইন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ১৯:১৪
 
 
সন্দেহজনক বোলিং অ্যাকশনের তালিকায় নাম লেখালেন ওয়েস্ট ইন্ডিজের স্পিন তারকা সুনীল নারাইন। সোমবার চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেটে গ্রুপ পর্বের ম্যাচে ডলফিন্সের বিপক্ষে নারাইনের দ্রুত গতির ডেলিভারি নিয়ে সন্দেহ প্রকাশ করেন ২২ গজের দুই আম্পায়ার ও থার্ড আম্পায়ার।
চ্যাম্পিয়ন্স লিগ টুয়েন্টি টুয়েন্টি টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার দল ডলফিন্সের মুখোমুখি হয়েছিলো কোলকাতা নাইট রাইডার্স। ব্যাটসম্যান ও বোলারদের নৈপুণ্য ৩৬ রানে ম্যাচও জিতেছে কোলকাতা। ম্যাচে ৩৩ রানে ৩ উইকেটও নেন নারাইন। কিন্তু ম্যাচ শেষে দুঃখের সংবাদ শুনতে হলো কোলকাতার নারাইনকে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ম্যাচ রেফারি জানান, ‘নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ম্যাচ পরিচালনাকারী দুই আম্পায়ার ও থার্ড আম্পায়ার। বিশেষভাবে তার দ্রুত গতির ডেলিভারি নিয়ে সন্দেহ জেগেছে আম্পয়ারদের।’