বিল্ডের কার্যকরী কমিটির সভা

জিএসপি পেতে প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৪১
 
জিএসপি (অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা) সনদের পূর্ণাঙ্গ অটোমেশনের জন্য প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন প্রয়োজন বলে মনে করে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড)। মঙ্গলবার বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত কার্যকরী কমিটির সভায় এ সুপারিশ করা হয়েছে। এ ছাড়া, আসন্ন আমদানি নীতিতে সব ধরনের রপ্তানি খাতের জন্য মূল্য সংযোজন সুবিধা, প্রচ্ছন্ন রপ্তানির সুবিধায় কনস্ট্রাকশন খাতকে অন্তর্ভুক্ত করা, উত্পাদনমুখী খাতের জন্য রেগুলেটরি পদ্ধতিকে আরো সহজ করার সুপারিশ করা হয়েছে।

আজ মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়েছে। এমসিসিআইয়ের প্রেসিডেন্ট রোকেয়া আফজাল রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়াতুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিল্ডের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, বিল্ডের প্রতিনিধি ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিল্ড বেসরকারি খাতের উন্নয়নে বিভিন্ন সংস্কারমূলক কাজে সরকারেকে সহায়তা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ২০১৫-১৮ সময়ের জন্য আমদানি ও রপ্তানি নীতি নিয়ে বিভিন্ন সুপারিশ প্রস্তুত করা হয়েছে।