ভারতের ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন টেনিস তারকা রজার ফেদেরার।
ডিসেম্বরে ভারতে শুরু হতে যাওয়া ইন্টারন্যাশাল প্রিমিয়ার টেনিস লিগে (আইপিটিলি) খেলতে আসবেন ফেদেরার। আর ঐ সফরেই ব্যাটিং জিনিয়াসের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন ফেদেরার। খবর: এএফপির।
ফেদেরারের প্রতিনিধি টনি গডসিক জানিয়েছেন, আইপিটিলি খেলতে আগামী ডিসেম্বরে তিনদিনের জন্য ভারত যাবেন ফেদেরার। এ সময় ভারতে খুব বেশি ঘোরাফেরা করার সুযোগ তিনি পাবেন না। সাথে তার পরিবারের কেউ থাকবেও না। তবে সেই সফরে টেন্ডুলকারের সাথে দেখা করার ইচ্ছা রয়েছে ফেদেরার। এর আগে উম্বলডনে দেখা হয়েছিলো তাদের।
গডসিক বলেন, ভারতে খেলাটা দীর্ঘদিনের স্বপ্ন ফেদেরার। কারণ এখানে তার বহু ভক্ত রয়েছে। এখানকার ভক্তরা সবসময় স্বপ্ন দেখতোÑ সরাসরি ফেদেরার খেলা দেখবে। সেই স্বপ্ন পূরণ হবে তাদের। আর ভারতের ভক্তদের সামনে নিজের সেরা পারফর্ম করতেই মুখিয়ে আছেন ফেদেরার।
ভারতে আগামী ২৮ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে আইপিটিএল। চার ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট।
