দুর্গাপূজা উপলক্ষে জুয়েলারি দোকান বৃহস্পতিবার বন্ধ

আপডেট : ০১ অক্টোবর ২০১৪, ১৭:৫৬
 
 
 
 
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  বৃহস্পতিবার (মহা অষ্টমীর দিন) দেশের সব জুয়েলারি দোকান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুস সভাপতি কাজী সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক এনামুল হক খান এক যৌথ বিবৃতিতে এ অনুরোধ জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়— বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে।