ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত বৃহত্তম নগরী দোনেৎস্কে সহিংসতায় ১০ জন নিহত হয়েছেন। বুধবার এই সহিংসতার ঘটনা ঘটে।
গত মাসে কিয়েভ ও রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে একটি অস্ত্র বিরতি চুক্তির পর একক হামলায় এটি সর্বোচ্চ বেসামরিক নাগরিক নিহতের ঘটনা।
এদিকে এ অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংঘর্ষ বেড়ে যাওয়ায় উভয় পক্ষ অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য পরস্পরকে দায়ী করে।
সরকার নিয়ন্ত্রিত মারিউপোল নগরী ভিত্তিক কিয়েভপন্থী দনেৎস্কের আঞ্চলিক সরকার বিদ্যালয়ে হামলার ঘটনায় রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করে।
তাদের এক বিবৃতিতে বলা হয়, হামলায় প্রাপ্ত বয়স্ক চারজন নিহত হয়। ঐ বিদ্যালয় থেকে মাত্র ৫০০ মিটার দূরে একটি বাসস্ট্যান্ডে মিনিবাসে অপর এক হামলায় ছয়জন নিহত হয়েছে।
বাসের চালক মিখাইল দ্রবুতান এএফপিকে বলেন, ‘যাত্রীদের ওঠার জন্য আমি বাসের দরজা খুলতে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।
