ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আাদলতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালতে এই মামলা দায়ের করা হয়।
মামলার শুনানি গ্রহণ করে পরে এ বিষয়ে আদেশ দেয়া হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
মামলাটি দায়ের করেছেন নুরুল আফসার নামে এক ব্যক্তি। তিনি কক্সবাজার হোটেল-মোটেল ওনারস এসোসিয়েশনের সভাপতি।
