সেরা ডি মারিয়া

আপডেট : ০৩ অক্টোবর ২০১৪, ১৯:০৯

 

 

সমর্থকদের ভোটে সেপ্টেম্বর মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এঞ্জেল ডি মারিয়া। সেরা খেলোয়াড়ের এই পুরস্কার পেয়ে দারুণ খুশি এই আর্জেন্টাইন তারকা। তিনি জানান, ম্যানচেস্টার ইউনাইটেডে আমার ক্যারিয়ার খুব ভালোভাবে শুরু হওয়ায় আমি খুব খুশি।

গত ২৬ অাগস্ট ট্রান্সফার ফির ব্রিটিশ রেকর্ড গড়ে ওল্ড ট্র্যাফোর্ডের দলটিতে যোগ দেন ডি মারিয়া। ৩০ আগস্ট বার্নলির বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের মাচে ইউনাইটেডের জার্সিতে অভিষেক হয় আর্জেন্টিনার এই তারকার।