ভারতে খেলবেন ফেরার ও ভেনাস

আপডেট : ০৩ অক্টোবর ২০১৪, ১৯:১২



আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স টেনিস লিগ। ঐ টুর্নামেন্টে অংশ নিবেন পুরুষদের বর্তমান র‌্যাংকিং-এ পাঁচ নম্বরে থাকা স্পেনের ডেভিড ফেরার ও মহিলাদের র‌্যাংকিং-এ ১৯তম স্থানে থাকা যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস। ফেরার পাঞ্জাব দলে এবং ভেনাস ব্যাঙ্গালুরুর হয়ে কোর্ট মাতাবেন।
ফেরার ও ভেনাসের আগে আরও ছয় বিদেশি খেলোয়াড় টুর্নামেন্টে নিজেদের অংশগ্রহণের ব্যাপার নিশ্চিত করেছেন। এদের মধ্যে দিল্লির হয়ে কোর্টে নামবেন স্পেনের হুয়ান কালোর্স ফেরেরো, পুনের হয়ে খেলবেন অস্ট্রেলিয়ার প্যাট ক্যাশ, পুনের জার্সি গায়ে দেখা যাবে পোল্যান্ডের অগনিয়েস্কা রাদওয়ানস্কাকে, মুম্বাইয়ে হয়ে লড়াই করবেন স্পেনের টমি রব্রিডো, পাঞ্জাবের হলে খেলবেন কানাডার গ্রেগ রুসেদস্কি ও চেন্নাইয়ের হয়ে কোর্ট মাতাবেন সুইজারল্যান্ডের মার্টিনা হিঙ্গিস।