ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আসামির আত্মহত্যা

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ১৩:১০
ব্রাক্ষণবাড়িয়া জেলা কারাগারে হত্যা মামলার এক আসামি শনিবার ভোরে আত্মহত্যা করেছে। মৃত আব্দুল করিম নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের মো. আলির পুত্র।
 
জেল সুপার গিয়াস উদ্দিন জানান, ভোরে ফযরের নামাজের পর কারা হাসপাতালের ৫ নং ওয়ার্ডে বাথরুমের জানালার সাথে গলায় রশি লাগিয়ে করিম আত্মাহত্যা করেছেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ প্রধান কারারক্ষী শফিকুল ইসলাম ও কারারক্ষী মোখলেছুর রহমানকে দায়িত্ব অবহেলার জন্য সাময়িক বরখাস্ত করেছে। পরে কারা কর্তৃপক্ষ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।