দুই সপ্তাহের জন্য মাঠে বাইরে হাফিজ

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ১৯:১৫
 
 
পাকিস্তান ক্রিকেট দলের ওপর থেকে শনির দশা কাটছেই না। এবার অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে দুই সপ্তাহের জন্য হারালো দলটি। আজমলের অভাব পূরণের অন্যতম অস্ত্রটিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাশে পাচ্ছে না তারা।
গত ৩ অক্টোবর সারজায় দ্বিতীয় ফিল্ডিং অনুশীলনের সময় বাম হাতের তালুতে চোট পেয়েছেন দলের অন্যতম এই অভিজ্ঞ খেলোয়াড়। পাকিস্তান ক্রিকেট এক প্রেস রিলিজের মাধ্যমে এই জানিয়েছে। খবর ক্রিক ইনফো.কম।