ব্রাজিল দলে ফিরলেন কাকা

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ১৬:৫৫
 
 
১৮ মাস পর ব্রাজিল দলে ফিরলেন দেশটির তারকা মিডফিল্ডার কাকা। মাঝের এই সময়ে নিজ দেশের মাটিতে অনুষ্ঠিত হয়ে গেছে বিশ্বকাপ ফুটবল। সেখানে জায়গা না হওয়া অনেকে ধরেই নিয়েছিলেন কাকার ক্যারিয়ার হয়তবা এখানেই শেষ। কিন্তু ব্রাজিলের নতুন কোচ দুঙ্গা শুরুতেই ডাকলেন অভিজ্ঞ এই খেলোয়াড়কে।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়েই ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারেন কাকা। চোটের কারণে রিকার্দো গোলার্ত বাদ পড়ায় তাকে দলে ডাকা হয়েছে। ২০১৩ সালের মার্চে রাশিয়ার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র হওয়া ম্যাচে শেষ খেলেছিলেন বর্তমানে সাও পাওলোতে খেলা এই প্লেমেকার।
১১ অক্টোবর চীনের বেইজিংয়ের ‘বার্ডস নেস্ট’ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল। এর তিন দিন পর সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে মাঠে নামবে তারা।