নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় উদযাপিত হচ্ছে ঈদুল আযহা

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ২১:৫১
 
 
নিউইয়কসহ উত্তর আমেরিকার সর্বত্র পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় উত্সবের অংশ হিসেবে স্থানীয় সময় শনিবার সকালে প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেন। বৃষ্টির কারণে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হয় বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারে। বৃষ্টির কারণে দুর্ভোগ পোহাতে হয় ঈদ জামাতে আসা মুসল্লিদের। স্থান সংকুলান না হওয়ায় একাধিক ঈদের জামাতের আয়োজন করা হয়।
নিউইয়র্কে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় জ্যামাইকা মুসলিম সেন্টারে। এছাড়া জ্যামাইকার দারুস সালাম মসজিদ, জ্যাকসন হাইটসের ইসলামিক সেন্টার ও মোহাম্মদী সেন্টার, ব্রকুলিন ইসলামিক সেন্টার, এস্টোরিয়ার আল-আমীন মসজিদসহ বাংলাদেশিদের মসজিদগুলোতে ঈদের একাধিক জামাত অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত বিভিন্ন রাজ্যেও ঈদ পালনের খবর পাওয়া গেছে। রোববারও নিউইয়কসহ যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করবে পাকিস্তানীসহ অন্যান্য মুসলিম কমিউনিটি।
এদিকে নামাজ আদায়ের পর মোনাজাতে বিশ্বশান্তি ও কল্যাণ কামনা করে জন্য মোনাজাত করা হয়। নামাজ আদায়ের পর একে অন্যের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।