পাঁচ ম্যাচ ওয়ানডে ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে বুধবার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। কোচিতে বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হবে ম্যাচটি।
সর্বশেষ ইংল্যান্ড সিরিজে ভালো খেলার ধারাবাহিকতা এই সিরিজে অব্যাহত রাখতে চায় ভারত। আর দেশের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারানোর অভিজ্ঞতা ভারতের মাটিতে কাজে লাগিয়ে ভালো করার প্রত্যয় ওয়েস্ট ইন্ডিজের। সূত্র-বাসস।
