ক্রিকেট-ঈদ ফেস্টিভ্যাল টুয়েন্টি টুয়েন্টি

এশিয়াকে হারালো বিশ্ব একাদশ

আপডেট : ০৭ অক্টোবর ২০১৪, ১৯:০৫



ঈদ উপলক্ষে টুয়েন্টি টুয়েন্টি ফেস্টিভ্যাল ম্যাচে এশিয়া একাদশকে ৫ রানে হারিয়েছে বিশ্ব একাদশ। এশিয়া একাদশের হয়ে এ ম্যাচে অংশ নিয়ে ৪১ রানের ইনিংস খেলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
কাতারের দোহায় ওয়েস্ট এন্ড ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৬১ রান করে ব্রায়ান লারার বিশ্ব একাদশ। দলের পক্ষে সর্বো”চ ৪৪ বলে ৪৭ রানও করেন ক্রিকেটের বরপুত্র ওয়েস্ট ইন্ডিজের লারা। এছাড়া ইংল্যান্ডের ওয়াইজ শাহ ৪৩ ও দক্ষিন আফ্রিকার হার্সেল গিবস ২২ রান করেন। ৩৪ রানে ৩ উইকেট নিয়ে এশিয়া একাদশের সেরা বোলার হন ভারতের সাবেক টেস্ট খেলোয়াড় আকাশ চোপড়া।
জবাবে অধিনায়ক শ্রীলংকার সনাথ জয়সুরিয়া ও বাংলাদেশের তামিমের ব্যাটে ভর করে জয়ের পথেই ছিলো এশিয়ার একাদশ। কিন্তু জয়াসুরিয়া ২৫ ও তামিম সর্বোচ্চ ৩১ বলে ৪১ রানে ফিরে গেলে ম্যাচ হারের শংকায় পড়ে এশিয়া। আর শেষদিকে কোন ব্যাটসম্যান বড় স্কোর না করতে পারলে ৭ উইকেটে ১৫৬ রান পর্যন্ত সমর্থ হয় এশিয়া একাদশ। এই ম্যাচের সেরা হয়েছেন বিশ্ব একাদশের ব্রায়ান লারা। খবর বাসসের।